শিরোনাম

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না : ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগই গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই গণতন্ত্রের চর্চা করে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের জন্য আওয়ামী লীগকেই দায়ী করে মির্জা ফখরুল বলেন, তারা নিজেরা ঘটনা ঘটিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর শেষে তিনি ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।

basic-bank

Be the first to comment on "আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না : ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*