নিউজ ডেস্ক : আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দলই নয়, হাজার হাজার নেতাকর্মী, জাতির পিতা ও মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের অনুভূতি বলে উল্লেখ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ শনিবার আওয়ামী লীগের ২০ তম জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন সৈয়দ আশরাফ।
এ সময় তিনি কাউন্সিলে অংশ নেয়া সব কাউন্সিলরদের প্রতি সম্পাদকের রিপোর্ট বইটি পড়ার আহ্বান জানান। তিনি বলেন, এই বই পড়তে অনেক সময় লাগবে। তাই আপনারা এই সম্পাদকের রিপোর্ট আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন।

Be the first to comment on "আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়, একটা অনুভূতি"