শিরোনাম

আন্তর্জাতিক যোগ দিবস আজ

নিউজ ডেস্ক: আজ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বের ১৯০টি দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে যোগ দিবস। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে।

ইয়োগা বা যোগ ব্যায়াম শুধু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণই করে না অনেক রোগ নিরাময়েও ভূমিকা রাখে। প্রাণায়াম, যোগাসনের বিভিন্ন মুদ্রা এবং ধ্যান বা মেডিটেশন- এই তিনের সমন্বয়েই ইয়োগা। বিশ্বজুড়ে জনপ্রিয় ইয়োগা চর্চায় অসংখ্য মানুষ কাটিয়ে উঠছে হতাশা আর মানসিক অবসাদ থেকে।

উপমহাদেশে উদ্ভাবন হলেও ইয়োগার চর্চা এখন সবচেয়ে বেশি পশ্চিমা দেশগুলোয়। তবে এ অঞ্চলে চর্চা বাড়াছে গত বছর থেকে। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে ভারত। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভারতজুড়ে দিবসটি উদযাপনের প্রস্তুতি চলছে। দিবসের মূল আয়োজনটি হবে চণ্ডীগড়ে।

সময়ের পরিক্রমায় বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে ইয়োগা এবং মেডিটেশন। এটি এখন আর বিলাসিতা নয়, পরিপূরক চিকিৎসা সেবা।

basic-bank

Be the first to comment on "আন্তর্জাতিক যোগ দিবস আজ"

Leave a comment

Your email address will not be published.


*