নিউজ ডেস্ক : বোলিং অ্যাকশনের পরীক্ষা ভালোই দিয়েছেন দুই বোলার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। সাধারণত পরীক্ষার তিন সপ্তাহের মধ্যে ফলাফল দেওয়ার নিয়ম। আগে দেবে না পরে দেবে, তা নিয়ে কোনো উদ্বেগ থাকার কথা নয় আরাফাত সানির। কেননা আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য ২০ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে সেখানে তার নাম নেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছে আফগান সিরিজের আগেই ফিরুক পেসার তাসকিন আহমেদ। বিসিবি থেকে নাকি এজন্য আইসিসির কাছে অনুরোধও করা হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন বলেন, ‘আমরা আইসিসির কাছে অনুরোধ করেছি, যাতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের কথা চিন্তা করে একটু আগেই ফল ঘোষণা করা হয়।’ তাসকিন ও আরাফাত সানির পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, ‘ওরা দুজনই ভালো পরীক্ষা দিয়েছে। আমরা আশাবাদী ভালো ফলই হবে
আফগানিস্তান সিরিজে ফিরছেন তাসকিন!

Be the first to comment on "আফগানিস্তান সিরিজে ফিরছেন তাসকিন!"