শিরোনাম

আবারও দলের প্রধান মার্কেল

নিউজ ডেস্ক : নিজের দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটস-এর (সিডিইউ) চেয়ার উইমেন হিসেবে আবারও জয়ী হলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। বৃহস্পতিবার ১ হাজার দলীয় প্রতিনিধির ৮৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে পুন-নির্বাচিত হয়েছেন তিনি।

আবারও দলীয় প্রধান নির্বাচিত হওয়ায় ২০১৭ সালের নির্বাচনে চতুর্থ বারের মতো জার্মানির নেতৃত্ব দেয়ার সম্ভাবনা থাকলো মার্কেলের হাতে।

তবে দলের মধ্যে আগের চেয়ে জনপ্রিয়তা কমেছে মার্কেলের। দুই বছর আগেও যখন তিনি পুন-নির্বাচিত হন তখন ভোট পেয়েছিলেন ৯৬ দশমিক ৭ শতাংশ। ২০০০ সালে দলের চেয়ার উইমেন হিসেবে প্রথম নির্বাচিত হন মার্কেল। এর চার বছর পর, অর্থাৎ ২০০৪ সালে আবারও ৮৮ দশমিক ৪ ভোটে দলীয় প্রধান নির্বাচিত হন তিনি।

basic-bank

Be the first to comment on "আবারও দলের প্রধান মার্কেল"

Leave a comment

Your email address will not be published.


*