শিরোনাম

আবারো হেরে গেল সাকিবের জ্যামাইকা তালাওয়াহস

নিউজ ডেস্ক : আবারো হেরে গেল সাকিবের জ্যামাইকা তালাওয়াহস। ১৯৫ রানের বড় লক্ষ্য দেয়া ড্যারেন স্যামির দল সেন্ট লুসিয়া জুকসের কাছে ১৭ রানে হেরেছে তারা। এদিকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারো আট নম্বরে ব্যাটিংয়ে নামিয়েছে জ্যামাইকা। রবিবার যখন সাকিব ক্রিজে আসেন তখন জয়ের জন্য তার দলের প্রয়োজন ছিল ২১ বলে ৪৯ রান। কিন্তু ব্যাট হাতে কাঙ্ক্ষিত ঝড় তুলতে পারেননি বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। মেটাতে পারেননি পরিস্থিতির দাবি, ৯ বলে অপরাজিত থাকেন ৯ রানে।

রাতের ম্যাচে সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওন্যাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৪ রানের বিশাল সংগহ গড়ে সেন্ট লুসিয়া। জনসন চার্লসের সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ১১.২ ওভার স্থায়ী ১০৪ রানের জুটি উড়ন্ত সূচনা এনে দেয় সেন্ট লুসিয়াকে।  এই জুটিতে চার্লসের অবদান ৬৪ রান। তার ৩৫ বলের ঝড়ো ইনিংস ৯টি চার ও দুটি ছক্কায় গড়া। ফ্লেচার ৫৪ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় খেলেন ৭০ রানের আরেকটি আক্রমণাত্মক ইনিংস।

শেষের দিকে ৫টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৪২ রানের বিধ্বংসী ইনিংসে সেন্ট লুসিয়াকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যান শেন ওয়াটসন। জবাবে ৬ উইকেটে ১৭৭ রান করে জ্যামাইকা। জ্যামাইকার কোনো ব্যাটসম্যান নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। তেমন কোনো জুটিও গড়তে পারেনি দলটি। ঝড় তুলেই ফিরে যান ক্রিস গেইল (৩০), কুমার সাঙ্গাকারা (২৪), আন্দ্রে রাসেল (২১)। সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়ে উঠে গেইল ও চ্যাডউইক ওয়ালটনের মধ্যে।

basic-bank

Be the first to comment on "আবারো হেরে গেল সাকিবের জ্যামাইকা তালাওয়াহস"

Leave a comment

Your email address will not be published.


*