শিরোনাম

আরাফাত সানির রিমান্ড-জামিন উভয় নাকচ

নিউজ ডেস্ক : আরাফাত সানিনারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এই আদেশ দেন।

সানির আইনজীবী মুরাদুজ্জামান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সানিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে মোহাম্মদপুর থানার পুলিশ। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে ১ ফেব্রুয়ারি আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তাঁর স্ত্রী বলে দাবি করা এক তরুণী। আদালত তরুণীর জবানবন্দি রেকর্ড করে তাঁর অভিযোগ এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ওই তরুণী।

গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছিলেন এই তরুণী। পরে তিনি ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে ২০ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন। আদালত নালিশি এই মামলা আমলে নিয়ে আরাফাত সানির বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ৫ এপ্রিল সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন আদালত।

ওই তরুণীর আইনজীবী কামাল উদ্দিন আহমেদের ভাষ্য, ২০১৪ সালের ৪ ডিসেম্বর তাঁর মক্কেলের সঙ্গে আরাফাত সানির বিয়ে হয়। দেনমোহর ছিল পাঁচ লাখ টাকা। বিয়ের পর মিরপুরের একটি বাসায় তাঁরা সংসার করেন। কিন্তু ছয় মাস পর মা নারগিস আক্তারের পরামর্শে সানি ওই তরুণীর কাছে ২০১৫ সালের ১৫ জুলাই ২০ লাখ টাকা দাবি করেন।

গত ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

basic-bank

Be the first to comment on "আরাফাত সানির রিমান্ড-জামিন উভয় নাকচ"

Leave a comment

Your email address will not be published.


*