শিরোনাম

আসছে হৃত্বিক রোশনের ‘কাবিল’

নিউজ ডেস্ক : হৃত্বিক রোশন এবং ইয়ামি গৌতম। নতুন বছর মাতাতে আসছে বলিউডের এই নতুন জুটি।

হৃত্বিক রোশনের ‘কাবিল’ নিয়ে ভক্তরা বহুদিন ধরেই অপেক্ষা করে রয়েছে। ইয়ামি গৌতমের সঙ্গে তাঁর জুটির কেমিস্ট্রি কেমন হয়, তাই দেখার। সদ্যই ‘কাবিল’-র নতুন দুটি পোস্টারের ছবি দিয়েছেন বলিউড হ্যান্ডসাম হৃত্বিক রোশন।
পোস্টার দুটিতেই হৃত্বিক রোশনের রোম্যান্টির দিক ধরা পড়েছে। পোস্টার দুটি দেখলেই ইয়ামি গৌতমের সঙ্গে তাঁর কেমিস্ট্রি কতটা জমল, তা কিছুটা আন্দাজ করা যাচ্ছে।

২৫ জানুয়ারি ২০১৭-তে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হৃত্বিক রোশন এবং ইয়ামি গৌতমের ‘কাবিল’। একই দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘রইস’ও।

সূত্র: জিনিউজ

basic-bank

Be the first to comment on "আসছে হৃত্বিক রোশনের ‘কাবিল’"

Leave a comment

Your email address will not be published.


*