শিরোনাম

আয়কর মেলার সময় বাড়ানো হচ্ছে না

নিউজ ডেস্ক : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলমান সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ হতে যাচ্ছে সোমবার। সপ্তমবারের মতো আয়োজিত আয়কর মেলার সময় বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেলার ষষ্ঠদিনেও বৈরি আবহাওয়াকে হার মানিয়েছেন করদাতারা। লাইন ধরে ই-টিআইএন গ্রহণ করতে দেখা গেছে অনেককে। তবে বড় অংশটিই দাখিল করেছেন রিটার্ন। এবারের মেলায় পূর্ববর্তী বছরের তুলনায় বেড়েছে সেবা গ্রহণকারী, ই-টিআইএন গ্রহণকারী ও রিটার্ন দাখিলকারী। পঞ্চমদিন পর্যন্ত আয়কর আদায়ে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ, ই-টিআইন গ্রহণকারীর ক্ষেত্রে প্রবৃদ্ধি ১৪৫ শতাংশ, রিটার্ন দাখিলে ২৩ দশমিক ৪৬ শতাংশ ও সেবা গ্রহণে প্রবৃদ্ধি হয়েছে ১৯ শতাংশ।

রবিবার মেলা তরুণ-তরুণীরা এক ব্যতিক্রম প্রচারণায় অংশ নেয়। এসময় তারা মাইকে গান, ছড়া আবৃতি করে করদাতাদের কর প্রদানে উৎসাহ ও কর ফাঁকি রোধের আহ্বান জানান। এসময় মাইক থেকে ভেসে আসছিল- ‘শোনেন শোনেন ভাই-বোন, শোনেন দিয়া মন, কর দিয়ে করেন দেশ ও দেশের উন্নয়ন।’ এদিকে কোন করদাতা সময় বাড়ানো তাগিদ দিলেও এনবিআর বলছে সময় বাড়ানো হচ্ছে না। এমন একজন করদাতা ডা. পারভীন ইয়াসমীন। তিনি বলেন, মেলা খুব গোছানো। তাই এখানে মানুষ আসছেন প্রচুর। মেলায় এসে বিশেষ সুবিধায় অল্প সময়ে কর পরিশোধ করা যায়। পাওয়া যায় আরও অনেক তথ্য। কিন্তু সাতদিন সেজন্য খুব কম সময়। তাই আমরা চাই মেলার সময় বাড়ানো হোক। ব্যবসায়ী আজিজ বলেন, আয়কর মেলার মাত্র একদিন আছে। কিন্তু যে ভির দেখা যাচ্ছে তাতে সব করদাতারা তাদের কাজ সম্পন্ন করতে পারবেন না। তাই মেলার সময় বাড়ানো উচিত। অন্যবারের মতো এবারো মেলার সময় বাড়ালে আমরা উপকৃত হবো।

এনবিআর সূত্রে জানা গেছে, গতবারের আয়কর মেলায় নতুন ই-টিআইএনধারীর সংখ্যা ছিলো ১১ হাজার ১০৭ জন। এবারের আয়কর মেলার প্রথম পাঁচ দিনে নতুন ই-টিআইনধারী হয়েছে ২৭ হাজার ২২২ জন। চলতি বছর গত বছরের তুলনায় ই-টিআইএন ধারী বেড়েছে ১৬ হাজার ১১৫ জন বা ১৪৫ শতাংশ। পাশাপাশি রিটার্ণ দাখিকৃতদের সংখ্যা বেড়েছে ২৩ হাজার ২৫ জন। গত পাঁচদিনে আয়কর মেলায় রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ২১ হাজার ১৩১ জন, যা গত বছর ছিলো ৯৮ হাজার ১০৬ জন। সে হিসেবে রিটার্ন দাখিলকৃতদের হার বেড়েছে ২৩ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে মেলার পঞ্চম দিনে সারা দেশে আয়কর সংগ্রহ হয়েছে ২৫৯ কোটি ৯৩ লক্ষ ৩ হাজার ৮১৯ টাকা। শনিবারে এসে আয়কর সংগ্রহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা। এদিন সেবা গ্রহণ করেছেন ১ লাখ ৫৫ হাজার ৫৪০ জন, রির্টান দাখিল হয়েছে ৩০ হাজার ২১৮ও নতুন ই-টিআইএন খোলা হয়েছে ৪ হাজার ৮৯৬ টি।

এনবিআর সূত্রে জানা গেছে, মেলার পঞ্চম দিনে আয়কর সংগ্রহ হয়েছে ২৫৯ কোটি ৯৩ লক্ষ ৩ হাজার ৮১৯ টাকা। দিনটিতে এসে আয়কর সংগ্রহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা। এদিন পর্যন্ত সারা দেশে সেবা গ্রহণ করেছেন প্রায় সাড়ে ছয় লাখ করদাতা ও দর্শনার্থী ও  পঞ্চম দিন পর্যন্ত রির্টান দাখিল করেছেন ১ লাখ ২১ হাজার ১৩১ জন।

basic-bank

Be the first to comment on "আয়কর মেলার সময় বাড়ানো হচ্ছে না"

Leave a comment

Your email address will not be published.


*