নিউজ ডেস্ক : রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি অনলাইনে দেখা যাবে। ১৯ নভেম্বর বঙ্গবিডির চ্যানেলে পুরো ছবিটি আপলোড করা হয়েছে। নির্মাতা রফিক শিকদারের ‘পদ্মা পাড়ের পার্বতী’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছিল। রোমান্টিক-বিচ্ছেদ গল্প-নির্ভর এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিরব-তানহা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ প্রমুখ। ছবিটি দেশজুড়ে মুক্তি পেয়েছিল চলতি বছরের ১৮ মার্চ।
অভিনেতা নিরব বলেন, ছবিটির গল্পে অনেক কষ্টসাধ্য অভিনয়ের ব্যাপার ছিল। দীর্ঘ সময় ধরে নোংরা জামাকাপড় পরে থাকতে হয়েছে কেন না ছবিটি একটি পর্যায়ে আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ি। এমনকী বমির মধ্যেও আমাকে শুয়ে থাকতে হয়েছে। আমার মনে করি ছবিটি যারা দেখেছেন তারা আবেগে ভেসেছেন। যারা দেখেন নি তাদের জন্য অনলাইন মুক্তি।
পরিচালক রফিক শিকদার বলেন, এই ছবির গল্প অনেক মর্মস্পর্শী। হৃদয় নিংড়ানো গল্প নিয়ে নির্মাণ করেছি ‘ভোলা তো যায় না তারে।’ ছবির প্রত্যেক কুশীলব দুর্দান্ত অভিনয় করেছেন। চরিত্র অনুযায়ী নিরবের কাছ থেকে অভিনয় বের করে নিয়ে এসেছি। যারা হলে গিয়ে ছবিটি দেখতে পারেন নি তারা অনলাইনে বসে ছবিটি দেখতে পারবেন। ছবি দেখতে বসলে দর্শকদের গল্প চুম্বকের মতো টেনে রাখবে বলে আমি মনে করি।

Be the first to comment on "ইউটিউবে দেখুন নিরব-তানহার সম্পূর্ণ ছবি (ভিডিও)"