শিরোনাম

ইকবালের স্ত্রী-সন্তানদের ছয়মাসের জামিন

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী ও তিন সন্তানকে ছয়মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে তাদের বিলম্বে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন।

জামিনপ্রাপ্তরা হচ্ছেন- ডা. ইকবালের স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবাল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আটক রয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

আদালতে ইকবালের পরিবারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান জানান, তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে ছয়মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর আগে বুধবার (১৫ মার্চ) বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ইকবাল পরিবারের বিলম্বে আপিল করার বিষয়টি মার্জনা করেন একই হাইকোর্ট বেঞ্চ। তবে তাদের জামিনের আবেদন মঞ্জুর করেননি।

২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ড‍া. ইকবালের পরিবারকে সম্পত্তির বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। একই বছরের ২৪ মে ইকবাল, তার স্ত্রী ও তিন সন্তানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।

এ মামলায় ২০০৮ সালের ১১ মার্চ ইকবালকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১০ বছর এবং মিথ্যা সম্পদের বিবরণী দাখিলের কারণে আরও তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করেন বিচারিক আদালত। একই সঙ্গে তার স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

পরে ইকবাল আত্মসমর্পণ করেন এবং হাইকোর্ট থেকে খালাস পান। তবে তার স্ত্রী, দুই ছেলে ও মেয়ে আদালতে কখনো আত্মসমর্পণ করেননি। কিন্তু হাইকোর্টে আবেদন করলে তাদের সাজার কার্যকারিতা স্থগিত করা হয়।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে গত বছরের ১৫ নভেম্বর আপিল আবেদন করে দুদক। ২৭ নভেম্বর আপিল বিভাগ তাদের সাজার কার্যকারিতা স্থগিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর ফলে ইকবালের স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মঈনুদ্দিন ইকবাল ও ইমরান ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে ওইদিন সাংবাদিকদের জানিয়েছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এ আদেশের পর ইকবালের পরিবারের সদস্যরা গত ০৮ মার্চ বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। পরদিন তারা হাইকোর্টে আপিল করেন।

basic-bank

Be the first to comment on "ইকবালের স্ত্রী-সন্তানদের ছয়মাসের জামিন"

Leave a comment

Your email address will not be published.


*