শিরোনাম

ইনজামামের কাছ থেকে পরিকল্পনা নিয়ে ভাবছেন আফ্রিদি

নিউজ ডেস্ক : সম্মানের সাথে অবসর নেওয়াটাই এখন শহীদ আফ্রিদির সামনে বড় প্রশ্ন। পাকিস্তানের অনেক বড় বড় খেলোয়াড়ের ভাগ্যে যা জোটেনি। সেটি কি পাবেন আফ্রিদি? পাকিস্তানের সাবেক এই অধিনায়কও তার সম্ভাব্য অবসরের ইঙ্গিত দিলেন। একটি প্রস্তাব পেয়েছেন। ভাবছেন আফ্রিদি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু দল বাজে পারফরম্যান্স করায় তা হয়নি। নেতৃত্ব ছাড়লেন। কিন্তু আফ্রিদি জানালেন আরো খেলবেন। কিন্তু সেই সুযোগটা আসছে না। ইংল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলে নেই আফ্রিদি। শোনা গিয়েছিল, সম্মান জনক একটি বিদায়ের জন্য পাকিস্তানের নির্বাচকদের শরণ নিয়েছেন এই অল রাউন্ডার। তো কি হলো?

“বোর্ডের ওপর কোনো চাপ দেইনি আমি। আমার ওপরও তারা চাপ দেয়নি। যা হবে তা ভালোর জন্য।” আফ্রিদি বৃহস্পতিবার পাকিস্তানের মিডিয়ার কাছে জানিয়েছেন, প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের সাথে আলাপ করেছেন। তার ‘ইনজি ভাই’ তাকে একটি প্রস্তাব দিয়ে ভাবতে বলেছেন। আফ্রিদি সেই পরিকল্পনার কথা জানাননি। তবে বলেছেন, “দেখেছি পাকিস্তানে খেলোয়াড়দের সম্মানের সাথে বিদায় নেওয়ার রীতি নেই। অনেক বড় নামের ক্ষেত্রেও এই ঘটনা। প্রত্যেক খেলোয়াড় মাথা উচু করে চলে যেতে চায়। আমিও ব্যতিক্রম নই।”

এই মাসের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে। সেই দলে নেই আফ্রিদি। টেস্ট আর ওয়ানডে থেকে তিনি আগেই অবসর নিয়েছেন। শোনা গেছে আফ্রিদি মাঠ থেকে বিদায় নিতে চান বলে এই সিরিজে পাকিস্তান দলের ১৬তম সদস্য হতে পারেন।

basic-bank

Be the first to comment on "ইনজামামের কাছ থেকে পরিকল্পনা নিয়ে ভাবছেন আফ্রিদি"

Leave a comment

Your email address will not be published.


*