শিরোনাম

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন মালিঙ্গা

নিউজ ডেস্ক :  ইনজুরির কারণে দীর্ঘ বিরতির পর শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই দলে ফিরতে পারেন বিশ্বের অন্যতম সেরা এই পেসার।

দীর্ঘদিন ধরে বাম পায়ের আঙ্গুলের সমস্যায় ভোগা মালিঙ্গাকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে লংকান দলের অধিনায়কত্ব ছাড়তে হয়েছে। এছাড়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও মিস করতে হয়েছে তাকে। এর আগে ২০০৯ সালেও একই সমস্যায় পড়তে হয়েছিল মালিঙ্গাকে। সে সময় ইনজুরির কারণে প্রায় ১ বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে।  বার বার ইনজুরিতে পড়ায় মাত্র ২৭ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন তিনি।

ঢাকায় অনুষ্ঠিত ২০১৬ এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জাতীয় দলের হয়ে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মালিঙ্গা। সে ম্যাচে তিনি চার উইকেট শিকার করেন। তবে তারপরই তাকে মাঠের বাইরে থাকতে হয় এবং পুনর্বাসন প্রক্রিয়া চালাতে হয়। ফলশ্রুতিতে ইংল্যান্ড ও অস্টেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডেথ বোলিংয়ে ভুগতে হয়েছে শ্রীলঙ্কাকে। মালিঙ্গার অনুপুস্থিতিতে খেলা ধাম্মিকা প্রসাদও ইনজুরিতে পড়লে লংকান বোলিংয়ের দৈন্যদশা ফুটে ওঠে।

তবে মালিঙ্গা ফিরলে তার সঙ্গে ড্রেসিং রুমের অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন দুশমন্ত চামিরা, দাসুন সানাকা এবং নুয়ান প্রদীপের মত নতুন মুখরা।

চলমান দক্ষিণ আফ্রিকা সফরেও ৩ টেস্ট সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে ১২ জানুয়ারি শেষ ম্যাচ শুরু করবে সফরকারী লংকানরা। এরপর পাঁচ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।

 

basic-bank

Be the first to comment on "ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন মালিঙ্গা"

Leave a comment

Your email address will not be published.


*