শিরোনাম

ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রভাষকের মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষক মৃতদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। প্রভাষকের নাম রাবেয়া কুলসুমের (২৬)।

বুধবার (১৯ অক্টোবর) ভোরে ইউনাইটেড হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

বাড্ডা থানার এসআই আল মামুন জানান, নিহতের গলায় ফাঁসের দাগ এবং হাতে ব্লেডের কাটা দাগ আছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বাড্ডায় নিজ বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় কুলসুমের মৃতদেহ উদ্ধার করে তার স্বজনেরা। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

এটি আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রভাষকের মৃতদেহ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*