শিরোনাম

একঘণ্টায় কতগুলো প্রেম প্রস্তাব পেয়েছিলেন পায়েল?

নিউজ ডেস্ক : ভালোবাসার দিনটি নিয়ে এক একজনের এক এক রকম মত। কিন্তু কমবেশি সকলেরই এই দিন নিয়ে ছোটবেলার বা স্কুলজীবনের মজার কিছু স্মৃতি রয়েছে। অভিনেত্রী পায়েল সরকারের থাকবে না তা কি হয়? তবে তার মতে, প্রেমে পড়লে যে কোনো দিনই হয়ে উঠতে পারে ভ্যালেন্টাইনস ডে। প্রেমে পড়লে আর দেরি না করে সেই বিশেষ মানুষটি যত তাড়াতাড়ি সম্ভব বলে দেওয়া উচিত। তার পর সেলিব্রেট করার জন্য ১৪ ফেব্রুয়ারি তো আছেই।
টিনএজ বয়সে প্রেমদিবসের কিছু স্মৃতি কি মনে পড়ে পায়েলের? প্রশ্ন শুনেই মিষ্টি হেসে জানালেন দুটি মজার ঘটনার কথা।
তার ভাষায়, “তখন স্কুলে পড়তাম আমি। খুব সম্ভবত ভ্যালেন্টাইনস ডেতেই একজন আমাকে একটা ডেয়ারি মিল্ক আর একটা কার্ড দিয়েছিল। আমি তাকে কার্ডটাফেরত দিয়ে চকোলেটটা রেখে দিয়েছিলাম। এরকম মজার মজার বিষয় ঘটে ভ্যালেন্টাইনস ডেতে। ”
পায়েল আরও বলেন, “আরেকটি ঘটনা হলো,এক ঘণ্টার মধ্যে ৩জন ফোন করে প্রোপোজ করেছিল। ওদের মধ্যে বোধহয় এরকম কিছু একটা ব্যাপার ছিল যে কে আগে বলবে। তিনজনেই তাদের সঙ্গে ডেটিংয়ে যেতে বলেছিল। বলা বাহুল্য আমি তিনজনের কারও সঙ্গেই যাইনি। এই মজাগুলো ভ্যালেন্টাইনস ডেতেই হয়। অবশ্য তখন হতো, এখন আর হয় না!”
যারা সিঙ্গেল বা যাদের নামের সঙ্গে ‘ফরএভার অ্যালোন’ ট্যাগলাইনটা কিছুতেই ঘুচছে না, বছরের পর বছর ভ্যালেন্টাইনস ডে আসছে-যাচ্ছে কিন্তু প্রেমটা কিছুতেই হয়ে উঠছে না, তাদের জন্য টিপসও দিলেন নায়িকা “কিপ ট্রাইং এভরি ডে, ভ্যালেন্টাইনস ডে-র জন্য বসে থেকো না। তবেই কিন্তু বলা যায় না, একদিন ১৪ ফেব্রুয়ারি সাকসেসফুল হবে। তাই সারাবছরই চেষ্টা করে যাও। “

basic-bank

Be the first to comment on "একঘণ্টায় কতগুলো প্রেম প্রস্তাব পেয়েছিলেন পায়েল?"

Leave a comment

Your email address will not be published.


*