শিরোনাম

এবার দস্যুর ভূমিকায় নওয়াজুদ্দিন

নিউজ ডেস্ক : তাঁর পরবর্তী ছবি ‘দ্য কনফেশন অফ সুলতান ডাকু’। সেখানেই নাম-ভূমিকায় নওয়াজুদ্দিন সিদ্দিকি।

ছবি পরিচালনা করছেন হীরজ মার্ফটিয়।
পরাধীন ভারতের দস্যুর জীবনকাহিনী অবলম্বনে লেখা সুজিত শরাফের বইয়ের আধারে ছবির গল্প। কাজ নিয়ে নওয়াজ খুবই উৎসাহী। তাঁর কথায়, ‘প্রত্যেক শিশুর একজন সুপারহিরো থাকে। আমার কাছে সুলতান ডাকুই সুপারহিরো। ছোটবেলায় শীতের রাতগুলোয় মোমবাতি জ্বেলে ঘরে বসে থাকতাম। আর তখন বাবার কাছে সুলতান ডাকুর ভয়ানক সব গল্প শুনে গা ছমছম করে উঠত!’ এক আন্তর্জাতিক প্রযোজনা সংস্থা ছবি প্রোডিউস করছে।

অন্যদিকে পরিচালকের মনে হয়েছে, নওয়াজের মধ্যে সহজাতভাবেই একটা গা-ছমছমে ব্যাপার আছে। সুতরাং চরিত্রের জন্য তিনিই মানানসই।

সূত্র: এবেলা

basic-bank

Be the first to comment on "এবার দস্যুর ভূমিকায় নওয়াজুদ্দিন"

Leave a comment

Your email address will not be published.


*