শিরোনাম

এবার রেস্টুরেন্ট ব্যবসায় নামলেন তাসকিন

নিউজ ডেস্ক : এবার রেস্টুরেন্ট ব্যবসায় নামলেন জাতীয় দলের তরুণ স্পিডস্টার তাসকিন আহমেদ। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে রেস্টুরেন্টের ব্যবসায় আগ্রহ অবশ্য নতুন নয়।

এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সাবেক লিটল মাস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুলও এই ব্যবসার সঙ্গে জড়িত। এবার সেই পথেই হাঁটলেন তাসকিন।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার রিং রোডে শিয়া মসজিদের সামনে তাসকিনের এই রেস্টুরেন্ট। নাম দিয়েছেন ‘তাসকিন’স টেরিটরি’। গতকাল সোমবার বেশ জমকালোভাবে উদ্বোধন হয় রেস্টুরেন্টটির। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি, জাতীয় দলে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এছাড়াও বিনোদন জগতের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান।তাসকিনের রেস্টুরেন্টে বিনোদনের জন্য থাকছে বিলিয়ার্ড খেলার ব্যবস্থাও। রেস্টুরেন্টটির নামে ফেসবুকে একটি পেইজও খোলা হয়েছে। রিং রোডের নূরানী টাওয়ার ভবনটির ৬ষ্ঠ তলায় তাসকিনের এই রেস্টুরেন্ট। ভারত সফরে যাওয়ার আগে তাসকিন আপাতত তার রেস্টুরেন্ট নিয়েই ব্যস্ত।

basic-bank

Be the first to comment on "এবার রেস্টুরেন্ট ব্যবসায় নামলেন তাসকিন"

Leave a comment

Your email address will not be published.


*