নিউজ ডেস্ক : ফুটবল সুপারস্টার মেসি-নেইমারে পর এবার কর ফাঁকির অভিযোগ উঠল পর্তুগাল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদোর বিরুদ্ধে! স্বাভাবিক ভাবেই এল ক্লাসিকোর ঠিক আগে এই খবরে অস্বস্তিতে সিআর সেভেন।
সিআর সেভেনের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি সংবাদপত্রে।
যেখানে বলা হয়েছে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর হিসেব দেখাননি পর্তুগিজ স্ট্রাইকার। বিজ্ঞাপন বাবদ অর্থ তিনি সুইজারল্যান্ডে খরচ করেছেন। চলতি বছরে মাত্র ৫.৬ মিলিয়ন ইউরো আয়কর দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।
তবে আরকর ফাঁকির অভিযোগ উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ তারকা। তিনি কর ফাঁকি দেননি বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, সংবাদপত্রে প্রকাশিত খরব ভিত্তিহীন বলেও উড়িয়ে দিয়েছেন সিআর সেভেন। আজ রাতে এল ক্লাসিকো খেলতে নামবেন সিআর সেভেন। এর ঠিক আগে এ রকম অভিযোগ তুলে তাকে চাপে রাখার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন রোনালদো। চলতি মৌসুমে শনিবার প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি রোনালদো-মেসি।
কর ফাঁকির অভিযোগ উঠেছে রোনালদোর প্রাক্তন ‘গুরু’ তথা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মোরিনহোর বিরুদ্ধেও। তিনিও বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের ঠিক হিসাব দেননি। মোরিনহোর আইনজীবী অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন, তার মক্কেল কোনো কর ফাঁকি দেননি। প্রয়োজনে কাগজপত্র দেখাতে তারা প্রস্তুত।

Be the first to comment on "এবার রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ!"