নিউজ ডেস্ক : আগামী নির্বাচনে প্রস্তুতি হিসেবে দলের নেতাদের নিজ নিজ এলাকার প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিলেন জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পাশাপাশি প্রার্থীদেরকেও নিজের নাম পাঠানোর জন্য অনুরোধ করেছেন তিনি। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ নির্দেশ দেন। রাজধানীর কাকরালস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনাতনে সভার আয়োজন করা হয়। একে কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এরশাদ বলেন, এখন থেকে তোমরা এলাকা গিয়ে কাজ শুরু কর। মানুষ জাতীয় পার্টিকে চায়। এ সুযোগ হাতছাড়া করো না। আমরা ক্ষমতায় যেতে চাই। মৃত্যুর আগে আমার একটাই চাওয়া তোমাদের কাছে জাতীয় পার্টিকে শাক্তিশালী কর। আমি তা দেখে যেতে চাই।
বর্তমান ইসির কাছে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা ইসির কাছে নিরপেক্ষতা চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান না হলে ইসি নিরপেক্ষতা হারাবে। বিগত কোন ইসিই জাতীয় পার্টির সঙ্গে সৌজন্যমূলক আচড়ণ করেনি দাবি করে সাবেক সেনাপ্রধান এরশাদ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় না আসা পর্যন্ত দেশে শান্তি আসবে না।
বৈঠকে বক্তব্য রাখেন, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জি এম কাদের, মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

Be the first to comment on "এমপি প্রার্থীদের নাম প্রাঠানোর নির্দেশ এরশাদের"