শিরোনাম

এমপি লিটন হত্যা : দুই আসামির রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক : গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার আশরাফুল ইসলাম (২৭) ও তার সহযোগী জহিরুল ইসলামের (২৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার সকাল পৌনে ১২টার দিকে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সুন্দরগঞ্জ) মইনুল হাসান ইউসুব তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আসামিরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজি ইউনূস আলীর ছেলে আশরাফুল ইসলাম। এ ছাড়া জহিরুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের অর্থযোগানকারী হাজি ফরিদের ছেলে। তাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রামে।
এর আগে, ১১ ডিসেম্বর ঢাকার বাড্ডা এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব ১। এরপর ১৩ জানুয়ারি ভোররাতে তাদের সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। বিচারক রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। কোর্টে পুলিশের পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার প্রধান সন্দেহভাজন দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারক রবিবার শুনানির দিন ধার্য করেন। তিনি আরও জানান, রবিবার সকালে তাদের হাজির করা হলে বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দায়িত্বরত চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

basic-bank

Be the first to comment on "এমপি লিটন হত্যা : দুই আসামির রিমান্ড মঞ্জুর"

Leave a comment

Your email address will not be published.


*