শিরোনাম

ওয়েলবেকের গোলে আর্সেনালের জয়

নিউজ ডেস্ক: প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরেছে আর্সেনাল। ড্যানি ওয়েলব্যাকের দেওয়া একমাত্র গোলে নরউইচ সিটিকে হারিয়েছে গানাররা। আর এ জয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও অলিভিয়ে জিরুদ-আলেক্সিস সানচেজদের ব্যর্থতায় উল্লেখযোগ্য কোনো আক্রমণই করতে পারেনি আর্সেনাল। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর গুছিয়ে ওঠা আর্সেনাল বদলি খেলোয়াড় ড্যানি ওয়েলবেকের নৈপুণ্যে ৫৯তম মিনিটে এগিয়ে যায়। অলিভিয়ে জিরুদের হেড করে বাড়ানো বলে নীচু জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিন মিনিট আগে মাঠে নামা এই ইংলিশ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখেই স্বস্তিতে মাঠ ছাড়ে আর্সেনাল।

এই জয়ে ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আর শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৭৬। ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। প্রিমিয়ার লিগের প্রথম তিনটি দল পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। চতুর্থ হওয়া দলটি খেলবে প্লে-অফ।

basic-bank

Be the first to comment on "ওয়েলবেকের গোলে আর্সেনালের জয়"

Leave a comment

Your email address will not be published.


*