শিরোনাম

কঠিন ম্যাচ সহজেই জিতল রিয়াল

নিউজ ডেস্ক : নাপোলির বিপক্ষে ম্যাচটি কঠিন হয়ে গিয়েছিল শুরুতে। গোল খেয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সব শঙ্কা দূর করে শেষ পর্যন্ত সহজ জয় তুলে নিল জিনেদিন জিদানের শিষ্যরা। বুধবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ গোলের ব্যবধানে নাপোলিকে বিধ্বস্ত করে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুয়ে অষ্টম মিনিটে ইনসিনিয়ের দারুণ গোলে এগিয়ে যায় অতিথিরা। অনেক দূর থেকে তার বাঁকানো শট ঝাঁপিয়ে ফেরাতে পারেননি এগিয়ে থাকা কেইলর নাভাস। ১২তম মিনিটে গোল মিস করলেও ৬ মিনিট পর স্বাগতিকদের হয়ে সমতায় আনেন করিম বেনজিমা। ২৯তম মিনিটে লুকা মদ্রিচের কাছ থেকে বল পেয়ে ওপর দিয়ে মেরে বসেন রোনালদো।

৪২তম মিনিটে ম্যাচে তৃতীয় সুযোগটি হাতছাড়া করেন বেনজিমা। রোনালদোর ক্রসে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন এই ফরাসি স্ট্রাইকার। ৪৯তম মিনিটে বাইলাইন থেকে রোনালদো খুঁজে পান ক্রুসকে। জার্মান ফরোয়ার্ড ডি বক্সে ঠিক ভেতর থেকে বুলেট গতির শটে পরাস্ত করেন রেইনাকে। তিন মিনিট পর কাসেমিরোর ভলি পোস্ট ঘেঁষে জালে জড়ালে ৩-১ গোলে এগিয়ে যায় রিয়াল। এ দিন মাঠে উপস্থিত ছিলেন সাবেক নাপোলি তারকা ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা।

basic-bank

Be the first to comment on "কঠিন ম্যাচ সহজেই জিতল রিয়াল"

Leave a comment

Your email address will not be published.


*