নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার তার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আনুমানিক ২৪ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায় নি।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালাবহ এলাকায় আজ সকালে ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে ট্রেনে কাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে রেলওয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছাই রংয়ের প্যান্ট ও ফুলের প্রিন্টের নীল রংয়ের গেঞ্জি ছিল।

Be the first to comment on "কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত"