নিউজ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শম্পা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী রানা মণ্ডল (২৮) আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শম্পা পাতবিলা গ্রামের মসলেম উদ্দীনের মেয়ে এবং স্বামী রানা একই উপজেলার কমলাপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাত দুটায় শম্পা বৈদ্যুতিক সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার স্বামী রানা তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শম্পাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উজ্জল শিকদার জানান, রানা এখন আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Be the first to comment on "কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু"