শিরোনাম

কাস্ত্রোর শেষকৃত্যে যোগ দেবেন না তার বোন

নিউজ ডেস্ক : কিউবার সদ্যপ্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর বোন জিয়ানিতা কাস্ত্রো তার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন না। শনিবার স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
তিনি কয়েক দশক ধরে মায়ামিতে বাস করছেন।

জিয়ানিতা এল নুয়েভো রেলাল্ডকে বলেন, ‘গুজব ছড়াচ্ছে যে আমি শেষকৃত্যে যোগ দিতে কিউবার উদ্দেশে রওনা দিয়েছি। আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে আমি আর কখনোই দ্বীপটিতে ফিরে যাব না। আমার এ ধরনের কোনো পরিকল্পনা নেই।’

তিনি আরো বলেন, ‘আমি কারো মৃত্যুতে আনন্দিত হই না। ফিদেলের বোন হিসেবে এমন একজন মানুষকে হারিয়েছি, যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক।’

ফিদেলের ছোট ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো (৮৫) শুক্রবার মধ্যরাতের দিকে রাষ্ট্রীয় টেলিভিশনে ফিদেলের মৃত্যুর কথা ঘোষণা করেন।

১৯৩৩ সালে জন্ম নেওয়া জুয়ানিতা কাস্ত্রো পরিবারের একমাত্র সদস্য যিনি কিউবায় কমিউনিস্ট শাসনের বিরোধিতা করেন। তার ভাই ৫ দশক ধরে দেশটির কমিউনিস্ট সরকারের নেতৃত্ব দেন। ১৯৬৪ সাল থেকে জুয়ানিতা মায়ামিতে বাস করছেন।

basic-bank

Be the first to comment on "কাস্ত্রোর শেষকৃত্যে যোগ দেবেন না তার বোন"

Leave a comment

Your email address will not be published.


*