শিরোনাম

কিউইদের বিপক্ষে কোহলিদের স্কোয়াড ঘোষণা

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসআই)। ১৫ সদস্যের দলের নেতৃত্বভার যথারীতি বিরাট কোহলির।

তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এ মাসেই ভারত সফর করবে কিউইরা।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফর করে টিম ইন্ডিয়া। সেই স্কোয়াডের সঙ্গে মিল রেখেই নিউজিল্যান্ড সিরিজের দল গড়া হয়েছে। সে সিরিজে স্কোয়াডে ছিলেন ১৭ ক্রিকেটার, এবার তা কমিয়ে ১৫-তে নিয়ে আসা হয়। বাদ পড়েছেন অলরাউন্ডার স্টুয়ার্ট বিন্নি এবং মুম্বাইয়ের পেসার শার্দুল ঠাকুর।

আগামী ২২ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে ভারতের মুখোমুখি হবে সফরকারী নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা, ৩০ সেপ্টেম্বর। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ০৮ অক্টোবর, ইনদোরে।

টিম ইন্ডিয়ার স্কোয়াড: শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), চেতশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার।

 

basic-bank

Be the first to comment on "কিউইদের বিপক্ষে কোহলিদের স্কোয়াড ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*