নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম সাইদুর রহমান। তিনি ব্র্র্যাক ব্যাংক কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক। আজ রবিবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এ দূর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। নিহত সাইদুর রহমানের বাড়ি মাগুরা জেলায়। পুলিশ জানায় , আজ সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সোহেলী ও হানিফ পরিবহনের দুইটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজারের কাছে একে অপরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোহেলী পরিবহনের বাসটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের দল উল্টে যাওয়া বাসের ভেতর থেকে ব্র্যাক ব্যাংকের কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর রহমানের লাশ উদ্ধার করে।

Be the first to comment on "কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তা নিহত"