নিউজ ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টে আজ চতুর্থ দিন। বৃষ্টির কারনে প্র্রথম দিন খেলা হয়নি সেই হিসেবে খেলা হয়েছে তৃতীয় দিন লাঞ্চের কিছুটা পর পর্যন্ত। অর্থাত আড়াই দিনেই টেস্ট ম্যাচ শেষ।টসে হেরে প্রথম দিন ব্যাটিং করে পাকিস্তান ৫৫.৫ বলেই মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায়।জবাবে নিউজিল্যান্ড ১ ইনিংসে ৫৯.৫ ওভার খেলে ২০০ রানে অলআউট হয়ে যায় ২য় দিনের লাঞ্চ বিরতির পর।পাকিস্তান আজ সকালে ১৭১ রানে অলআউট হলে নিউজিল্যান্ডের সামনে জয়ে লক্ষ্য এসে দাড়ায় ১০৫ রান। নিউজিল্যান্ড আজ ২ উইকেট হারিয়ে জয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
অধিনায়ক কেন উইলিয়ামসের ৬১ আর অভিষিক্ত জিৎ রাভালের ৩৬ রানে করে।
পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৭৮ দশমিক ৪ ওভার খেলেছে হারিয়েছে ১০ উইকেট আর নিউজিল্যান্ড ৩১ দশমিক ৩ ওভার খেলে প্রয়োজনিয় রান তুলতে ২ উইকেট হারায়।টেস্টে মোট খেলা হয়েছে ২২৭ ওভার। আর উইকেট পড়েছে ৩২ টি।
ক্রাইস্টচার্চ টেস্টটা মূলত অভিষিক্তদের কাছেই হেরেছে পাকিস্তান। কলিন ডি গ্র্যান্ডহোম ও জিৎ রাভাল। প্রথম ইনিংসে ৪১ রানে ৬ উইকেট তুলে নিয়ে গ্র্যান্ডহোম একাই ধসিয়ে দেন পাকিস্তানের ব্যাটিং। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে রাভালের ব্যাট থেকে আসে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। গ্র্যান্ডহোম পরের ইনিংস একটি উইকেট পেলেও রাভাল কিন্তু দলের জয়ের প্রয়োজনীয় ভূমিকা রেখেছেন। পাকিস্তানি ফাস্ট বোলারদের দারুণভাবে সামলে দলের জয়ে ভালো অবদান তাঁর।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন গ্র্যান্ডহোম।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের জয় ৮ উইকেটে
CHRISTCHURCH, NEW ZEALAND - NOVEMBER 20: Kane Williamson of New Zealand bats during day four of the First Test between New Zealand and Pakistan at Hagley Oval on November 20, 2016 in Christchurch, New Zealand. (Photo by Martin Hunter/Getty Images)
Be the first to comment on "ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের জয় ৮ উইকেটে"