নিউজ ডেস্ক : খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় এক কলেজ ছাত্রী খুন হয়েছে। তার নাম ইতি চাকমা (১৮)। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
পুলিশ জানিয়েছে, ইতি চাকমা (১৮) নামের এই মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। সে জেলার দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার কন্যা। শহরের আরামবাগ এলাকায় দুলাভাইয়ের ভাড়া বাড়িতে থেকে লেখাপড়া করতো সে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানিয়েছে নিহতের দুলাভাই অটল চাকমা। তিনি ঠিকাদারি কাজ করেন। ইতি চাকমা খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা যায়।
দুলাভাই অটল চাকমা জানান, রাত ৯টার দিকে ঘরে ঢুকতেই লাশ দেখে পুলিশকে জানান। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মো: মজিদ আলী জানান, ঘটনায় জড়িত যেই হোক সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

Be the first to comment on "খাগড়াছড়িতে কলেজ ছাত্রী খুন"