নিউজ ডেস্ক : নিষিদ্ধ সংগঠন জামাতুল মুজাহেদিন বাংলাদেশ(জেএমবি)’র ৩ সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে খাগড়াছড়ির বিশেষ ট্রাইব্যুনাল। এছাড়া সাজাপ্রাপ্তদের দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. ইনামুল হক ভূঁইয়া’র বিশেষ ট্রাইবুন্যাল এই রায় ঘোষনা করেন। এসময় ৩ আসামী উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের বাসিন্দা জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন, মাটিরাঙ্গার শান্তিপুর এলাকা মো. ইউনুছ। এর আগে ২৪ সেপ্টেম্বর একই মামলায় এই তিন সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৫জনকে অস্ত্র আইনে ৭ বছর করে কারাদন্ড দেয় জেলা ও দায়রা জজ মোঃ ইনামুল হকের বিষেষ ট্রাইবুন্যাল। রাষ্ট্রপক্ষের ৯জনের স্বাক্ষী শেষে দীর্ঘ ৭বছর পর রায় ঘোষনা করা হয়।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭-শে সেপ্টেম্বর গভীর রাতে নিষিদ্ধ সংগঠন জেএমবি’র প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় নিরাপত্তাবাহিনী। পরদিন সাজাপ্রাপ্ত ওই পাঁচজনকে আসামী করে অস্ত্র ও বিস্ফোরক এবং সন্ত্রাস বিরোধী আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০০৯ সালের ১১-ই ডিসেম্বর চার্জ প্রদান করে। এই ঘটনা পৃথক দুটি মামলা করা হয়। এদিকে রায় ঘোষনাকে কেন্দ্র করে আদালত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে পুলিশ।

Be the first to comment on "খাগড়াছড়িতে ৩ জেএমবি সদস্যের ১০ বছর কারাদন্ড"