খুলনা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় পৃথক দুটি পুকুর থেকে গরু ব্যবসায়ী খসরুল মোল্লা (৪২) ও তার স্ত্রী লিপি বেগমের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইখড়ি মধ্যপাড়া এলাকার দুটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কামাল, আরজ ও মোস্তফা নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা থেকে স্বামী-স্ত্রী নিখোঁজ ছিল। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এলাকাবাসী ইখড়ি মধ্যপাড়া শেখ পাড়া এলাকার হেকমতের পরিত্যাক্ত বাড়ির পুকুর থেকে লিপির লাশ পানিতে ভাসতে দেখে। তারা পাশ্ববর্তী গুলে জামে মসজিদের পুকুরে খসরুলের লাশ পায়।
এ সময় তার স্বামীর স্যান্ডেল দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যান কে এম আলমগীর ও মেম্বর চান মিয়াকে খবর দেয়।
তেরখাদা ওসি মেজবাহ উদ্দীন যুগান্তরকে বলেন, খসরুল ও লিপি স্থানীয়দের নিকট টাকা ধার নিয়েছিলেন। তাদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। মাত্র একশ’ গজের পার্থক্যেও মধ্যে দুটি পুকুর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শ্বাসরুদ্ধ ও পেটে ফেঁড়ে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Be the first to comment on "খুলনায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার"