শিরোনাম

গণমাধ্যমের সমালোচনায় ‘বজরাঙ্গী ভাইজান’ নির্মাতা

নিউজ ডেস্ক : কয়েকদিন ধরেই বলিউডে গুজব ছড়িয়েছে বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে কবির খানের সম্পর্ক ভালো যাচ্ছে না। বর্তমানে কবিরের ‘টিউবলাইট’ ছবিতে কাজ করছেন সালমান। ছবির ক্ষুদ্র বিষয় নিয়েও নাকি তর্ক লেগে যাচ্ছে পরিচালক-অভিনেতার মধ্যে। দৃশ্য কীভাবে ধারণ করা হবে, কীভাবে সেটা সম্পাদনা করা হবে তা নিয়েও চলছে বিতর্ক।

তবে কবির খান সে গুজব উড়িয়ে দিয়ে মেতেছেন গণমাধ্যমের সমালোচনায়। ‘টিউবলাইট’ ছবির শ্যুটিং চলাকালে তোলা একটি ছবি তিনি শেয়ার করেছেন। ছবিটিতে সালমান-কবির দুই দিকে মুখ করে দাঁড়িয়ে। মনে হচ্ছে, মাত্রই তুমুল ঝগড়া শেষ করেছেন।

কবির খান ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘সালমানের সঙ্গে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না’ এই নিউজের পর গণমাধ্যম সম্ভবত লিখবে, ‘কথা বন্ধ করেছেন সালমান-কবির’। ওই সংবাদের সঙ্গে এই ছবিটা বেশ ভালো মানাবে।

‘টিউবলাইট’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ঈদে। এটা সালমান-কবির জুটির তৃতীয় ছবি। এর আগে বলিউডের জনপ্রিয় এই অভিনেতা-নির্মাতা জুটি ‘এক থা টাইগার’ ও ‘বজরাঙ্গী ভাইজান’ ছবিগুলোতে কাজ করেন।

 

basic-bank

Be the first to comment on "গণমাধ্যমের সমালোচনায় ‘বজরাঙ্গী ভাইজান’ নির্মাতা"

Leave a comment

Your email address will not be published.


*