শিরোনাম

গাইবান্ধায় আসামি পালানোর ঘটনায় ৮ পুলিশ প্রত্যাহার

নিউজ ডেস্ক : গাইবান্ধায় পুলিশ ভ্যান থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে দুজন এটিএসআই ও ছয়জন কনস্টেবল।

তারা জেলা আদালতে দায়িত্বরত ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ আট পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, ৩০ জানুয়ারি রাতে ইয়াবাসহ শাকিলকে আটক করে পলাশবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় শাকিলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। পরে সন্ধ্যায় আদালতের পুলিশ তাকে পুলিশ ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যায় শাকিল।

ওসি আরও জানান, এ ঘটনায় আদালত পুলিশের (এটিএসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। শাকিলকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। আসামি শাকিল মিয়া (২৭) গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে।

basic-bank

Be the first to comment on "গাইবান্ধায় আসামি পালানোর ঘটনায় ৮ পুলিশ প্রত্যাহার"

Leave a comment

Your email address will not be published.


*