শিরোনাম

গাইবান্ধায় দু’বাস মুখোমুখি নিহত ৪

নিউজ ডেস্ক : জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে যাত্রীবাহি দু’বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এসময় দু’বাসের কমপক্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন।

রংপুর-ঢাকা মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট আরভি কোল্ড স্টোর এলাকায় সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আদর এন্টারপ্রাইজের একটি বাস ধাপেরহাট আরভি কোল্ড স্টোর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দু’বাসের চারজন নিহত ও শতাধিক যাত্রী আহত হন। এসময় আদর এন্টারপ্রাইজের বাসটি সড়কের পাশে উল্টে যায়।

ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষটি নিশ্চিত করলেও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া আহতদের উদ্ধার করে পীরগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "গাইবান্ধায় দু’বাস মুখোমুখি নিহত ৪"

Leave a comment

Your email address will not be published.


*