নিউজ ডেস্ক : গাইবান্ধার সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাজমা বেগম (৩০) ও ছয় মাসের শিশু কন্যা শামীমাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ছামিউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে।
বৃহস্পতিবার (২ মার্চ) ভোরে গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছামিউল ইসলামের তিনটি স্ত্রী রয়েছে। এরমধ্যে নাজমা বেগম তার বাড়িতে থাকে। দাম্পত্য কলহ নিয়ে প্রতিদিনের তাদের মধ্যে ঝগড়া হতো। বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া লাগার এক পর্যায়ে ছামিউল তার স্ত্রী নাজমাকে গলাটিপে হত্যা করে। পরে মায়ের পাশে থাকা শামীমাকেও গলাটিপে হত্যা করে। বৃহস্পতিবার ভোরে তাদের লাশ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছামিউল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ছামিউল তার স্ত্রী ও শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছে।
গাইবান্ধায় স্ত্রী ও সন্তানকে গলাটিপে হত্যা, স্বামী আটক

Be the first to comment on "গাইবান্ধায় স্ত্রী ও সন্তানকে গলাটিপে হত্যা, স্বামী আটক"