নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের গাটেনবার্গে ভয়াবহ দাবানলের ঘটনায় সেখানকার জনগণকে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় উদ্ধারকর্মীরা। সেই সঙ্গে স্থানীয়দের শহরে প্রবেশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

Be the first to comment on "গাটেনবার্গে ভয়াবহ দাবানল, শহরে প্রবেশে নিষেধাজ্ঞা"