শিরোনাম

গুলশানে আতঙ্ক, অবশেষে জানা গেল তারা চোর

নিউজ ডেস্ক :  রাজধানীর গুলশান ১ নম্বর গোল চত্বর এলাকায় মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ভবন ঘিরে রাখা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। ওই ভবনের ভেতরে কয়েকজন মুখোশধারী রয়েছে-এমন খবর পাওয়ার পর ভবনটি ঘিরে রাখে পুলিশ। পরে জানা গেল মুখোশধারীরা আসলে চোর। ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক জোনের ডিসি জসিম উদ্দিন বলেন, গ্রিল কেটে কয়েকজন ওই ভবনের ভেতরে ঢুকেছে খবর পেয়ে পুলিশ ঘেরাও করেছিল। পরে দেখা গেলো তারা চুরি করতে ঢুকেছে।

ওই ভবনে দুটি বেসরকারি ব্যাংক ও এলজির শোরুম রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে এলজি শোরুমে তিন থেকে চারজন ব্যক্তি ঢুকে পড়ে। পরে ওই শোরুমের সিকিউরিটির লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন।

basic-bank

Be the first to comment on "গুলশানে আতঙ্ক, অবশেষে জানা গেল তারা চোর"

Leave a comment

Your email address will not be published.


*