শিরোনাম

গুলশানে সন্ত্রাসীদের গুলিতে পুলিশসহ আহত ৬

নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে-২ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টায় ওই এলাকার ৭৯ নম্বর রোডের লেক ভিউ রেস্টুরেন্ট থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ৯টায় গুলশান-২ এলাকার ৭৯ নম্বর রোডের লেক ভিউ রেস্টুরেন্ট থেকে পুলিশকে লক্ষ্য করে প্রথমে সন্ত্রাসীরা গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলিতে দুই পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন।

এ ঘটনার পর থেকে পুরো রেস্টুরেন্ট এলাকা ঘিরে রেখেছে পুলিশ। পাশের একটি ক্লিনিকের ভেতর কথিত সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে দাবি করে সেই ক্লিনিকটিও ঘিরে রেখেছে পুলিশ।

ঘটনাস্থলসহ পুরো গুলশান-২ এলাকার রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই এলাকায় সাংবাদিকদেরও ঢুকতে দেয়া হচ্ছে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলির ঘটনা চলছে বলে জানা গেছে। তবে এই সন্ত্রাসী কারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

basic-bank

Be the first to comment on "গুলশানে সন্ত্রাসীদের গুলিতে পুলিশসহ আহত ৬"

Leave a comment

Your email address will not be published.


*