শিরোনাম

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত

নিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তান পার্কের পাশে মাটি ভর্তি একটি ট্রাকের ধাক্কায় এ বি মিজানুর রহমান (৩৫) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামের হাজী মো. আলীর ছেলে।

পল্টন থানার ওসি রফিকুল ইসলাম জানান, মিজান রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। রাতে দায়িত্ব পালনে গুলিস্তানে যাওয়ার সময় গুলিস্তান পার্কের কাছে একটি মাটির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

মো. ইব্রাহীম নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সোয়া ১টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মিজান যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন।

basic-bank

Be the first to comment on "গুলিস্তানে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত"

Leave a comment

Your email address will not be published.


*