শিরোনাম

চট্টগ্রাম পর্বের শীর্ষে খুলনা ও রংপুর

নিউজ ডেস্ক :  সবচেয়ে বেশি ১০ করে পয়েন্ট সংগ্রহে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের চট্টগ্রাম পর্ব শেষ করলো রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। দু’দলের পয়েন্ট ১০ করে হলেও, রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো রংপুর। দ্বিতীয়স্থানে থাকলো খুলনা। তৃতীয়স্থানে আছে ঢাকা।

গত ১৪ নভেম্বর ঢাকার প্রথম পর্ব শেষ করে ১৭ নভেম্বর থেকে চট্টগ্রাম পর্ব শুরু করে বিপিএলের সাতটি দল। আজ চট্টগ্রাম পর্ব শেষ করে আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকায় দ্বিতীয় ও শেষ পর্ব শুরু করবে দলগুলো।

২৫ নভেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস এবং দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স।

বিপিএলের পয়েন্ট টেবিল :

দল ম্যাচ জয় হার টাই পয়েন্ট রান রেট
রংপুর রাইডার্স ১০ +০.৭৫৭
খুলনা টাইটান্স ১০ -০.২৮২
ঢাকা ডায়নামাইটস +০.৯৮৩
চিটাগাং ভাইকিংস +০.৪১৪
বরিশাল বুলস -০.৮৮৪
রাজশাহী কিংস -০.৩২৭
কুমিল্লা ভিক্টোরিয়ান্স -০.৬৫৫
basic-bank

Be the first to comment on "চট্টগ্রাম পর্বের শীর্ষে খুলনা ও রংপুর"

Leave a comment

Your email address will not be published.


*