নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরে একটি বস্তিতে আগুনে পুড়ে মা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এরা হলেন- ফাতেমা বেগম (২৭) ও তার সাড়ে তিন বছরের কন্যা মারজান।
শনিবার গভীর রাতে ইপিজেড বাইলেনের রেললাইনের পাশের বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানিয়েছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘুমের মধ্যেই মা ও মেয়ে পুড়ে মারা যান।আগুন নেভানোর পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ১২টি দোকান ও বেশ কয়েকটি বস্তির ঘর পুড়ে গেছে বলে ইয়াহিয়া জানান।
চট্টগ্রামে বস্তির আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

Be the first to comment on "চট্টগ্রামে বস্তির আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু"