শিরোনাম

চান্দিমালের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার

নিউজ ডেস্ক : গত সপ্তাহে ঘরোয়া লিগে খেলতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। ডান হাতের বৃদ্ধাঙ্গুলে সেই চোটের জন্য অস্ত্রোপচার করা হয়েছে। শ্রীলঙ্কার আসন্ন আন্তর্জাতিক সিরিজের আগে তার ফিটনেস নিয়ে আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে।

অক্টোবর ও নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কার। এরপর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় একটি টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ছুটে যাবে লঙ্কানরা। শ্রীলঙ্কার সহ অধিনায়ক চান্দিমাল। ঘরের মাঠে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ইনজুরির ফলে এ সুযোগ পেয়েছিলেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে ৩১টি টেস্ট, ১১৯টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন চান্দিমাল। ২০১৩ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হন চান্দিমাল। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও এ দায়িত্ব পালন করেন তিনি। মাত্র ২৩ বছর বয়সে শ্রীলঙ্কার ইতিহাসে যে কোনো ফরম্যাটে সবচেয়ে কম বয়সি অধিনায়ক চান্দিমাল।

 ##

basic-bank

Be the first to comment on "চান্দিমালের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার"

Leave a comment

Your email address will not be published.


*