শিরোনাম

চীনকে ঠেকাতে ভিয়েতনামকে অর্থ দিচ্ছে ভারত

নিউজ ডেস্ক : দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনামের বিরোধিতার মধ্যেই হ্যানয়ের পাশে দাঁড়াল নয়াদিল্লি। ভিয়েতনামের প্রতিরক্ষার উন্নয়নে ৫০ কোটি মার্কিন ডলার সাহায্য দেবে ভারত।
শনিবার হ্যানয়ে এই ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর পাশাপাশি মোট ১২ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে দু’দেশের মধ্যে।
পাশাপাশি আগামী দিনে দু’দেশের মধ্যে ব্যবসায়ীক সম্পর্ক বাড়াতে উদ্যোগী হতে আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী মোদি ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুং। দুই প্রধানমন্ত্রীই অপর দেশের ব্যবসায়ীদের বিনিয়োগে আহ্বান জানান।
নিজের বক্তব্যে দক্ষিণ চীন সাগরের নাম না নিলেও, আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশেরই উদ্বেগের জায়গা এক বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি।
এছাড়াও আঞ্চলিক ক্ষেত্রেও একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি।
প্রসঙ্গত, ভিয়েতনামের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এর আগে আপত্তি তুলেছে বেইজিং। কিন্তু, ভিয়েতনামকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে নয়াদিল্লি।
ভিয়েতনামের সঙ্গে সুসম্পর্ক এশিয়ায় ভারতের প্রভাব আরও বৃদ্ধি করবে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।
দু’দিনের সফরে শনিবার সকালে হ্যানয় পৌঁছন নরেন্দ্র মোদি। তাকে অভ্যর্থনা জানানো হয় ভিয়েতনামের রাষ্ট্রপতি ভবনে। এরপর ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুংয়ের সঙ্গে বৈঠক করেন।
ভিয়েতনাম সফর শেষে জি-২০ সম্মেলনে যোগ দিতে বেইজিং যাবেন মোদি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

basic-bank

Be the first to comment on "চীনকে ঠেকাতে ভিয়েতনামকে অর্থ দিচ্ছে ভারত"

Leave a comment

Your email address will not be published.


*