শিরোনাম

চীনে যাচ্ছেন রুনি!

নিউজ ডেস্ক : অনেকদিনে থেকেই শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চীনের ক্লাবে পাড়ি জমাবেন ওয়েইন রুনি। শেষ পর্যন্ত এটাই সত্যি হতে যাচ্ছে। এজেন্ট পল স্টেটফোর্ড চীনে পাঠিয়েছেন রুনি। উদ্দেশ্যটা পরিস্কারই বোঝা যাচ্ছে। চীনের কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি।
সব কিছু ঠিক থাকলে খুব সম্ভবত আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা জানাবেন রুনি নিজেই। এমনটা হলে রামিরেস, জ্যাকসন মার্টিনেজ, একেকুয়েল লাভেজ্জির পর চীনের লিগে খেলবেন ইংল্যান্ডের সর্বকালের সেরা এই স্ট্রাইকার।
ডেইলি মিররের খবর অনুযায়ী, ম্যানইউ তারকাকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে সাংহাই শেনহুয়া। তিন বছরের জন্য হবে চুক্তিটি। তাতে রুনির সাপ্তাহিক বেতন দাঁড়াবে পাঁচ লাখ পাউন্ড! বছরে ৩৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩৫০ কোটি টাকা) হবে রুনির বার্ষিক বেতন। ইংলিশ তারকা চাইলে বেতনটা বাড়িয়েও নিতে পারেন।
ব্রিটিশ আরেকটি গণমাধ্যম বলছে, বেতনের অঙ্কটা বছরে ৫২ মিলিয়ন পাউন্ড!
হোসে মরিনহোর সঙ্গে আর বনিবনা হচ্ছে না রুনির। মরিনহো কোচ হয়ে আসার পর রেড ডেভিলদের অটোমিটক চয়েজ নন রুনি। পল পগবা ও জ্লাতান ইব্রাহিমোভিচের দলে অনেকটাই বাতিলের খাতায় পড়ে গেছেন এই তারকা ফরোয়ার্ড। আর নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কায় পড়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ম্যানইউর সঙ্গে এখনো দেড় বছরের চুক্তি রয়েছে রুনির। তবে পরিস্থিতি এটাই ইঙ্গিত দিচ্ছে যে রুনি চীনে যাচ্ছেন।

basic-bank

Be the first to comment on "চীনে যাচ্ছেন রুনি!"

Leave a comment

Your email address will not be published.


*