নিউজ ডেস্ক : মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষে নক আউট পর্বের জন্য ১৪টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাকি রয়েছে শুধুমাত্র গ্রুপ ‘জি’ ও গ্রুপ ‘এইচ’ এর দুটি দলের নাম।
ইতিমধ্যেই এই দুটি গ্রুপ থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে লিস্টার সিটি ও জুভেন্টাস।
গ্রুপ ‘এফ’ এ শীর্ষ দুটি দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। আজ রাতে গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচের পর শীর্ষস্থানের নাম নিশ্চিত হবে।
শেষ ১৬ নিশ্চিত করা দলগুলোর নাম :
| গ্রুপ | চ্যাম্পিয়ন | রানার্স-আপ |
| এ | আর্সেনাল | পিএসজি |
| বি | নাপোলি | বেনফিকা |
| সি | বার্সেলোনা | ম্যানচেস্টার সিটি |
| ডি | আতলাটিকো মাদ্রিদ | বায়ার্ন মিউনিখ |
| ই | মোনাকো | বায়ার লিভারকুসেন |
ইতিমধ্যেই চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়া দলগুলো হলো :
বাসেল, বরুসিয়া মোয়েচেনগ্ল্যাডবাখ, সেলটিক, ক্লাব ব্রাগে, সিএসকেএ মস্কো, ডিনামো জাগ্রেব, ডায়নামো কিয়েভ, লেগিয়া ওয়ারস, লুডোগোরেটস রাজগার্ড, পিএসভি রোস্তোভ, স্পোর্টিং লিসবন, টটেনহ্যাম হটস্পার ও বেসিকটাস।

Be the first to comment on "চ্যাম্পিয়নস লিগে নক আউট পর্বের ১৪টি দল নিশ্চিত"