শিরোনাম

ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরে আনতে হবে : সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্মকারীদের ছাত্রলীগে জায়গা হবে না। তাদের দায় ছাত্রলীগ যেন না নেয়।

এদের প্রশ্রয় দেবে না। ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরে আনতে হবে। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাদলের ন্যায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে গড়ে উঠতে হবে। দলের প্রতি দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। অপকর্মের হোতাদের ছাত্রলীগে জায়গা হবে না। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

basic-bank

Be the first to comment on "ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরে আনতে হবে : সেতুমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*