নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে জঙ্গিবিরোধী সচেতনতা তৈরি করতে পেরেছি। এ ছাড়া জঙ্গিবাদ প্রতিরোধে প্রশিক্ষিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের শেখ হাসিনা অডিটরিয়ামে ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০১৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০১৬র সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে বিশ্বব্যাপী উদ্বেগজনক সমস্যা উল্লেখ করে তিনি বলেছেন, এটি সভ্যতাবিনাশী প্রবণতা। যা নির্মূলে আগে এর কারণ ও উৎস খুঁজে বের করতে হবে। প্রতিকারের উপায় নিরূপণ করতে হবে।
সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণ এবং উৎস খুঁজে বের করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো ধরনের জঙ্গি ও সন্ত্রাসবাদ বাংলার মাটিতে হতে দেব না। আমাদের সরকার সন্ত্রাস-জঙ্গি দমনে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে সক্ষম হয়েছে। গড়ে উঠেছে সামাজিক প্রতিরোধ। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জঙ্গি দমনে সদা প্রস্তুত।

Be the first to comment on "জঙ্গিবিরোধী সচেতনতা তৈরি করতে পেরেছি : প্রধানমন্ত্রী"