শিরোনাম

‘জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে সুপেয় পানির সহজলভ্যতা’

নিউজ ডেস্ক : “পানিকে আমরা আমাদের অর্থনীতি, পরিবেশ, প্রতিবেশ এবং সংস্কৃতির একটি অত্যাবশ্যক ও টেকসই শক্তি বলে মনে করি। জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে দাঁড়িয়ে নদীবাহিত নিম্ন ব-দ্বীপের দেশ হিসেবে আমরা সর্বদাই সুপেয় পানির সহজলভ্যতার চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। বিশেষ করে খরা মৌসুমে এটি আমাদের জন্য বড় একটি সংকট।”

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্থাটির ৭১তম অধিবেশনে ‘পানি, শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ। তিনি বলেন, “বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমানে আমাদের দেশের ৯৮ শতাংশ মানুষ নিরাপদ পানি ও ৬৫ শতাংশের বেশি মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধা পাচ্ছে।”

আগামী সপ্তাহে হাঙ্গেরিতে অনুষ্ঠিতব্য ‘বুদাপেষ্ট ওয়াটার সামিট ২০১৬’ তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করবেন উল্লেখ করে মাহজাবিন খালেদ বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) সেখানে পানি সম্পদের কার্যকর পরিচালন পদ্ধতি ও ব্যবস্থাপনা, স্বল্প পানি ব্যবহার উপযোগী প্রযুক্তি ও শস্যের সমব্যবহার নিশ্চিত করা এবং অভিন্ন নদী অববাহিকার সমন্বিত ব্যবস্থাপনা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের ভূমিকা তুলে ধরবেন।”

মাহজাবিন আরো বলেন, “পানিসম্পদ জাতিসংঘের শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং উন্নয়নমূলক কাজের তিনটি স্তম্ভের জন্য গুরুত্বপূর্ণ। সমগ্র মানবতার জন্য একটি ‘পানি নিরাপদ বিশ্ব’ গড়ে তুলতে বাংলাদেশ সর্বদাই আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো প্রচেষ্টায় সামনে থেকে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

basic-bank

Be the first to comment on "‘জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে সুপেয় পানির সহজলভ্যতা’"

Leave a comment

Your email address will not be published.


*