শিরোনাম

জাতীয় পার্টির নবনির্বাচিত প্রেসিডিয়ামের প্রথম সভা রবিবার

নিউজ ডেস্ক : আগামী ২১ আগস্ট রবিবার সকাল ১০টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে পার্টির প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। উল্লেখ্য জাতীয় পার্টির অষ্টম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের পর নব নির্বাচিত প্রেসিডিয়ামের এটাই প্রথম সভা।

সভায় সকল প্রেসিডিয়াম সদস্যকে যথাসময়ে উপস্থিত হতে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি অনুরোধ জানিয়েছেন। এদিকে সম্মেলনের তিনমাস পরেও এখন পার্টিও চূড়ান্ত কমিটি ঘোষণা দিতে পারেনি দলটি। ৪১জন প্রেসিডিয়ামের মধ্যে এখনও একজনের নাম বাকি রয়েছে। তবে প্রেসিডিয়ামের একজন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। ইতোমধ্যে দলের এই প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান গ্রেফতার হয়েছেন। তাকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে জায়গা দেয়ায় নানা সমালোচনার মুখে পরতে হয়েছে দলটিকে।

basic-bank

Be the first to comment on "জাতীয় পার্টির নবনির্বাচিত প্রেসিডিয়ামের প্রথম সভা রবিবার"

Leave a comment

Your email address will not be published.


*