নিউজ ডেস্ক : সহজে জার্মানিতে আশ্রয় পেতে খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন অনেক মুসলিম শরণার্থী। এদের মধ্যে বেশির ভাগই আফগানিস্তান, ইরান বা সিরিয়া থেকে জার্মানিতে পৌঁছেছে।
গত বছর প্রায় ৯ লাখ শরণার্থী জার্মানিতে আশ্রয় নেয়। এদের অনেকেই খ্রিষ্টধর্ম গ্রহণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ-পশ্চিম জার্মানির বিভিন্ন সংবাদমাধ্যম। দক্ষিণ-পশ্চিম জার্মানির শহর পেয়ারের ক্যাথলিক যাজক ফেলিক্স গোলডিঙ্গার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখানকার অনেক শরণার্থী এখন তাদের ধর্ম বদল করতে চাইছে। এদের সংখ্যা বেড়েই চলেছে। শরণার্থীদের মধ্যে অনেকেই আফগানিস্তান, ইরান ও সিরিয়া থেকে এসেছে।
গত একবছর ধরে এদের খ্রিষ্টধর্মে দীক্ষিত করার জন্য তৈরি করা হচ্ছে। কারণ নিজের ধর্ম ত্যাগ করার আগে এদের মনঃস্থির করতে হবে যে, তারা সত্যই ধর্ম ছাড়তে চায়। কেন চায় তারও কারণ তাদের খুঁজে বের করতে হবে। গোলডিঙ্গারের দাবি, অনেকেই ভাবছে, ধর্মান্তরিত হলে জার্মানিতে আশ্রয় পাওয়া অনেক সহজ হবে। আফগানিস্তানের যুবক সাইদ চার মাস ছিলেন তুরস্কে। সেখানে তিনি খ্রিষ্টানদের সংস্পর্শে আসেন। তার পরই তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। সাইদের বোনও চাইছেন ধর্ম বদল করতে।

Be the first to comment on "জার্মানিতে সহজে আশ্রয় পেতে ধর্মান্তরিত হচ্ছে শরণার্থীরা"